ঢাকাThursday , 27 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে বিশ্ব পরিবেশ দিবসের র‌্যালী, আলোচনা সভা

admin
June 27, 2019 9:48 pm
Link Copied!

কাশিমাড়ী প্রতিনিধি: বায়ুদূষণ রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই প্রতিপাদ্যে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের আয়োজনে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১১ টায় ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফের সভাপতিত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এস এম সাহজাহান, আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ সরদার, ইয়াহিয়ার রহমান খোকন, জাকির হোসেন, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল বাহার, ইউপি সদস্যবৃন্দ, ওয়াশ অফিসার জিয়াউর রহমান, ওয়াশ অর্গানাইজার রবিউল ইসলাম, প্রতীম চাকমা ও নবযাত্রা প্রকল্পের কর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।