ঢাকাWednesday , 26 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় প্রীতি ক্রিকেট ম্যাচে শেহমান ইয়ারদান চ্যাম্পিয়ন

admin
June 26, 2019 10:45 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় শেহমান ইয়ারদান ক্রিকেট একাদশ বনাম মীর তানজীর আহমেদ ক্রিকেট একাদশ। শেহমান ইয়ারদান ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শেহমান ইয়ারদান ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। মীর তানজীর আহমেদ ক্রিকেট একাদশ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। ফলে শেহমান ইয়ারদান ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা ক্রীড়া সংস্থার ট্রেজারার শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য কাকন, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর তাজুল ইসলাম রিপন, ইদ্রিস বাবু, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, পৌর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।