ঢাকাWednesday , 26 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন বিষয়ে নাগরিক সংলাপ

admin
June 26, 2019 10:39 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা দরকার। একই সাথে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় তাদের মধ্যে সক্ষমতা সৃষ্টি করা প্রয়োজন। তা না হলে সাতক্ষীরা অঞ্চলের জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়তেই থাকবে। বুধবার (২৬ জুন) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও নগর দারিদ্র সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা সাতক্ষীরায় এরই মধ্যে দীর্ঘ মেয়াদি জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঘন ঘন দুর্যোগ তাদের অভিবাসিত করছে। সবধরনের কর্মসংস্থান হারিয়ে মানুষ আশ্রয় নিচ্ছে শহরের অস্বাস্থ্যকর বস্তিতে। সেখানে তাদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে। এ প্রসঙ্গে তারা সাতক্ষীরা শহরের ৪৭ টি বস্তির কথা উল্লেখ করেন। এসব বস্তিতে বসবাসকারী ৩০ হাজার মানুষের খাদ্য ও সুপেয় পানির নিরাপত্তা এবং কর্মসংস্থানেরও নিরাপত্তা নেই। অস্বাস্থ্যকর পরিবেশ, পুকুরের পানি, ডোবার পানি ও পয়ঃবর্জ্য পানি একাকার হয়ে প্রতি বছর এসব নি¤œ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে। তাদের খাবার পানির তীব্র সংকট রয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, নলকূপের মাধ্যমে তারা যে পানি পাচ্ছেন তাও আর্সেনিক, আয়রন ও লবণযুক্ত। নাগরিক সংলাপে বক্তারা আরও বলেন, শহরের পানি নিষ্কাশনের উপযুক্ত পথ হারিয়ে গেছে। প্রাণ সায়ের খাল এক বর্জ্য খানায় পরিণত হয়েছে। নিকটস্থ বেতনা নদী পলি পড়ে উঁচু হয়ে যাওয়ায় পানির ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে বছরের কয়েক মাস এই পানিতে ডুবে থাকতে হচ্ছে তাদের। সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।