রমজাননগর প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার বিকাল ৫ টায় ভেটখালী বাজার চত্বরে নিন্দা ও প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী গাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য পতিত কুমার মন্ডল, সাবেক ছাত্রনেতা শাহনুর আলম শাহিন, সিপিপির সভাপতি শেখ মাকসুদুর রহমান মুকুল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
