বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলায় ন্যাশনাল এগ্রিকালচার প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অংশের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে সিআইজি-নন সিআইজি মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় সদর উপজেলার মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও ইউনিয়ন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রেজাউল ইসলামের সহায়তায় মৎস্য চাষীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মাসুদুর রহমান ধারাবাহিকভাবে পুকুর/ঘের নির্বাচন, সঠিক নিয়মে মাছ চাষ, মাছের রোগের প্রতিকার, মাছ মজুদকরণসহ বিভিন্ন বিষয়ে মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী তাপস কুমার সরকার, আরাফাত হোসেন সবুজ, মৎস্য কর্মকর্তা আরিফ বিল্লাহ্, ইউনিয়ন মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা রেজাউল ইসলাম, ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সিআইজি গ্রুপের সভাপতি ডাঃ মিজানুর রহমান, আমতলা গ্রামের সিআইজি গ্রæপের সভাপতি বদরুদ্দোজা বাবু প্রমুখ।
প্রসঙ্গত, প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়নের সিআইজি, নন-সিআইজি গ্রুপের ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন।
