নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। বুধবার (২৬ জুন) বিকাল ৫টায় নওয়াবেঁকী বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এম. মারুফ বিলাহ, পুলিশিং ফোরামের সভাপতি জি,এম. রবিউল ইসলাম, ডাক্তার আব্দুর রাকিব খসরু, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক অহিদুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
