ঢাকাTuesday , 25 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সড়কে প্রাণ গেল দুই মোটর সাইকেল আরোহীর

admin
June 25, 2019 10:06 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল এলাকায় অ্যাম্বুলেন্সের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত মোটর সাইকেল আরোহী কামরুল হাসান (৩৫) ও নান্নু (৩৪) সাতক্ষীরার স্টার কেবলসের কর্মচারী। তারা মোটর সাইকেলে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আশা একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তারা মারা যান। নিহত দুজনের বাড়ি শহরের কাটিয়া ও লস্করপাড়ায়। ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।