ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোক পাখি

admin
June 24, 2019 10:16 pm
Link Copied!

শালিক পাখিটা উড়বে বলে
একটা স্মৃতির পালক ফেলে,
স্নিগ্ধ আর মাতাল হাওয়ায়
উড়ছিলো শুধু পাখনা মেলে।
কী অপূর্ব!
কী যে সুন্দর এই ভূগোলক
রাতে নীড়ে বসে ঘুম পাড়াতো
শুনিয়ে শত হাজারো শ্লোক;
তাতে এই আসমানের কথাও থাকত
উঁচু থেকে পৃথিবীটা যেন আস্ত একটা পাখির বাসা
সেখানে কেউ কেউ অপেক্ষা করত।
মা শালিক কি তা জানত না!
‘আমরা কেউই স্বাধীন নই।
এমনকি আকাশও পাখিদের আটকে রেখেছে।’
শালিক পাখির ডানা জোড়াও কাটা
এ যে কী ভীষণ যন্ত্রণা…
এই সিনারি কি কেউ আগে কখনো দেখেছে?
পাখিটা ফিরবে বলে
রেখে গিয়েছিল সহগ্র স্মৃতির পালক
আকাশে মৃত্যুর মিছিলে
রেখে,
ভাবালে-
কে, কবে, কোথায় কী ছিলে
ও কি ও ছানা-বুড়ো, বালিকা-বালক…
মৃত্যু- আমাদেরকে দূরে ঠেলে দেওয়ার বদলে আপন করে নেয়। আপন বলে হৃদয়কে কাঁপিয়ে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।