অনলাইন ডেস্ক: প্রেমে পড়লে বেশিরভাগ কাপলই ডেটিংয়ে যান। আর কোনো ভালো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করাটাও তো ডেটিংয়েরই একটা অংশ। কিন্তু সা¤প্রতিক এক জরিপ বলছে, ভালোবাসা টাসা কিছুই নয়, নারীরা কেবল ফাও খেতেই নাকি পুরুষের সঙ্গে ডেটে যায়। আর নারীদের এমন অভ্যাসকে ‘ফুডি কল’ নাম দেওয়া হয়েছে ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আজুসা প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-মার্সড যৌথভাবে এই জরিপ পরিচালনা করেছে। সেখানে দেখা গিয়েছে, ৩৩ শতাংশের মধ্যে ২৩ শতাংশ নারীই এই ফুডি কলে সামিল এবং এই নিয়ে তাদের মনে কোনও হীনমন্যতাও নেই। তারা মনে করছেন, এই ধরনের অভ্যাসে কোনো লজ্জা নেই, তাই তারা নির্দিদ্বায় পুরুষসঙ্গীর সঙ্গে বিনামূল্যে খেতে ডেটে যাচ্ছেন। অনেকে আবার এই জাতীয় বদভ্যাসে বিশ্বাসী না হয়েও ফুডি কলে যাচ্ছেন। এর শেষ পরিণতি বেশিরভাগ ক্ষেত্রে অনাকাংখিত ঘটনায় রুপ নেয়।
