ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আদম ব্যাপারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

admin
June 24, 2019 10:44 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেবহাটায় ধান নিয়ে জালিয়াতি করায় চিহ্নিত আদম ব্যাপারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী। সোমবার সকাল ১০ টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহাটা সদর ইউনিয়নের টাউনশ্রীপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী হালিমা বেগম (৪০)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দিন মজুরের কাজ করি এবং আমার স্বামী ইঞ্জিন ভ্যান চালিয়ে যে টাকা উপার্জন হয় সেটা দিয়ে কোন রকমে আমাদের সংসার চলে। আমাদের চাষযোগ্য কোন জমি না থাকায় প্রতি বছর কষ্ট করে অল্প কিছু ধান ক্রয় করে বাড়িতে শুকিয়ে চাল করে থাকি। গত রমজানের ৪ দিন পূর্বে ধান ক্রয় করার জন্য এলাকায় খোজাখুঁজি করলে উপজেলার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা গ্রামের মৃত জিয়াদ আলীর ছেলে সাবেক মেম্বর আব্দুল গফ্ফারের সাথে কথা হয়। সে আমাকে ২৮ ধানের কথা বললে বাজার দর অনুযায়ী আমি ১১০০ টাকা দরে ৭ বস্তা ধান ক্রয় করে বাড়িতে নিয়ে যাই। আমি ধান বাড়িতে নিয়ে স্বামীসহ স্থানীয়দের দেখালে তারা বলে ধানগুলো হাইব্রিকেট। পরে তার এলাকার বিভিন্ন লোকের কাছে বিষয়টি জানালে সে স্থানীয়দের সম্মুখে ওই টাকা ফেরৎ দেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত টাকা দেয়নি। বর্তমানে তার কাছে টাকা চাইলে সে প্রভাব খাটিয়ে আমার এবং আমার পরিবারের অন্য সদস্যদেরকে বিভিন্ন হুমকি দিয়ে চলেছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।