ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালের খেয়া

admin
June 24, 2019 10:12 pm
Link Copied!

কালের খেয়ায় বিস্তীর্ণ জনপদের
অযুত-নিযুত বছরের ঠিকানাও বদলে যায়;
যেমন করে গাঙের অস্থির ক্ষুধার উদরে
সমর্পিত ঘূর্ণিপাকে হারিয়ে যায়
আমাদের পূর্বপুরুষের ভিটেমাটি।
কেউ আবার নিজেই সরীসৃপের মতো খোলস পাল্টায় খুঁজে নেয় সুবিধাবাদের মসৃণ ঠিকানা।
মানুষের নিঃশ্বাস-বিশ্বাস আর স্বপ্ন পরিধির
গল্প হয়ে বেঁচে থাকা অদৃশ্য ডায়েরির
বিবর্ণ পাতাও হারিয়ে যায় মহাকালের গর্ভে।
হায়! উদ্বাস্তু হয়ে আছি ঠিকানাবিহীন ঠিকানায়; কোথাও আমার কেউ রইল না;কার কাছে ফিরব!
রোজ রোজ কত আর ভালো লাগে একাকিত্বে কর্পুরের মতো উড়ে যেতে!
বাতাসে পরিচিতজনের চেনা গন্ধ আর ভেসে আসে না
লোবান কিংবা নিহত গোলাপের বাসি সৌরভে; বরং
বেওয়ারিশ হয়ে হারিয়ে যায়-
অলক্ষ অন্ধকারের উদার সমুদ্রে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।