কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়েছে রাফিজা বেগম (১৯) নামে এক গৃহবধূ। এঘটনায় থানায় জিডি করেছে ওই গৃহবধূর স্বামী। থানায় দাখিলকৃত জিডিতে নিখোঁজ গৃহবধূর স্বামী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের নাজিম উদ্দীন গাজীর ছেলে আরিফুজ্জামান সাগর (৩০) জানান, গত ১৯ জুন বেলা ২ টার দিকে কাউকে কিছু না জানিয়ে ব্যবহৃত স্বর্ণালংকার ও জিনিসপত্র নিয়ে বের হয়ে যান রাফিজা বেগম। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূ শ্যামনগর উপজেলার সোরা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। নিখোঁজের একদিন পর (২০ জুন) কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এছাড়াও গৃহবধূর অভিভাবকদের পক্ষ থেকেও নিখোঁজের বিষয়টি উল্লখ করে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
