ঢাকাMonday , 24 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: মানুষই খুন করে

admin
June 24, 2019 10:15 pm
Link Copied!

স্থিতিস্থাপকতার সীমার বাইরে গেলে
যতেœ গড়া প্রাসাদের পলেস্তারাও
একদিন আগলা হয়ে খসে যায়, ধসে যায়।
লোহাও লোহা কাটে যৈবতী সময়ে
লবণ-জলের রসায়নে ভাঙে লোহার শিকড়
নীরব ক্ষয়ে জেগে উঠে মরিচার চর।
ভালোবাসার চাষবাস মানুষের হৃদয়ে;
উদার জমিন বাম্পার ফলনে-
দুলে ওঠে প্রতিটি লোহিত কণিকা।
কথা ছিল আমাদের পরাণ ব্যাকুলের তপ্ত কড়াইয়ে-
প্রতিটি কোষ-কলা- নিউরনে আনন্দের বানে কষ্টরা পালাবে।
হায়! ক্ষুধার্ত অন্ধকার গিলে ফেলে সম্ভাবনার রোদ্দুর
মানুষই খুন করে হৃদয়ের প্রাণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।