ঢাকাSunday , 23 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার শ্রেষ্ঠ এসিল্যান্ড শ্যামনগরের সুজন সরকার

admin
June 23, 2019 10:30 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: ভূমি সেবার কাজের স্বীকৃতস্বরূপ শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ২০১৮-১৯ অর্থবছরে সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে শ্যামনগরে যোগদান করেন। এরপর থেকে ভূমিসেবায় গুণগত পরিবর্তন আনতে নিয়েছেন বহু উদ্যোগ। এর মধ্যে ভূমি সেবাগ্রহীতাগণদের জন্য হেল্পডেস্ক, ফ্রি ফর্ম সেন্টার, সততা বক্স, ছাদ-বাগান, মিষ্টি পানির সুব্যবস্থা, ফ্রি ওয়াইফাই জোন অন্যতম। এছাড়া উপজেলা ভূমি অফিসের অবকাঠামোগত উন্নয়নসহ সুসজ্জিত রেকর্ডরুম নিশ্চিত করেছেন। ভূমি রাজস্ব বৃদ্ধিসহ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার জন্য বাজারে বাজারে ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্প, ভিপি সম্পত্তির হাল সনের ইজারা নবায়নের জন্য সেবা ক্যাম্প, হাট-বাজারের নথি নবায়নের জন্য সেবা ক্যাম্প করেন। ফলে জনগণ খুব সহজেই সরকারি রাজস্ব জমা দিতে পারছেন। এছাড়া ইউনিয়নওয়ারী কর্মপরিকল্পনার অংশহিসেবে খাল থেকে অবৈধ নেট-পাটা ও স্থাপনা উচ্ছেদ করেন। এসবের স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসকের কার্যালয় হতে ২৩ জুন সকল অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড, ভূমি রাজস্ব প্রশাসনের সকল কর্মচারীর উপস্থিতিতে সুজন সরকারকে এ সম্মাননা দেয়া হয়। একই সাথে কৈখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুধীনকে শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ বিষয়ে এসিল্যান্ড সুজন সরকার বলেন, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর মহোদয়ের নির্দেশনা এবং রাজস্ব বিভাগের অন্যান্য সহকর্মীদের সহযোগিতায় ভূমি সেবাকে সহজ করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে। জেলা প্রশাসন, প্রদত্ত এ সম্মাননা আমাদের কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।