ঢাকাSunday , 23 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন তার সুফল আমরা সবাই ভোগ করছি: নজরুল ইসলাম

admin
June 23, 2019 10:35 pm
Link Copied!

এমএ মামুন/ফরহাদ হোসেন সবুজ, দেবহাটা: দেবহাটার পারুলিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আজ বিশ্বের রোল মডেল। বর্তমান সরকার দেশ ও জাতির উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন তার সুফল আমরা প্রত্যেকেই ভোগ করছি। প্রধান মন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের রোল মডেল। দেশের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখে তিনি দেশের প্রতিটি সেক্টরকে নানামুখি উন্নয়ন করে চলেছেন। তিনি বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই, দেশব্যাপী নিরাবিচ্ছন্ন বিদ্যুত, যোগাযোগ ব্যবস্থাসহ কৃষি, মৎস্য খাতে আমুল পরিবর্তন করে চলেছেন। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীর দ্বিধাদ›দ্ব ভুলে একযোগে কাজ করতে হবে। “সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০ বছর, ‘গৌরবের অভিযাত্রায় ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার বিকাল ৫টায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা, উপজেলা সহ-সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দীন মুকুল, শরৎ চন্দ্র ঘোষ, নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, শেখ মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য দুলাল ঘোষ, মাহবুবুল হক ফয়জুল, দেবহাটা প্রেসক্লাব ও সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সাংগঠনিক সম্পাদক ও কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবিরসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।