ঢাকাSunday , 23 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা: তৃণমূল কর্মীরাই আ’লীগের শক্তি, প্রাণ!

admin
June 23, 2019 10:33 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা তিন তিন বার ক্ষমতায় এসেছি। তবে তৃণমূলের সেই নেতা-কর্মীরা আজ ভালো নেই। হাইব্রিডদের চাপে ত্যাগিরা কোণঠাসা হয়ে পড়েছে। ৯৬ পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ২০/৩০ কিলোমিটার দূর থেকে পাঁয়ে হেটে মিছিল মিটিংয়ে আসতেন। কিন্তু বর্তমানে মিছিল মিটিংয়ে প্লেন পাঠালেও তারা আসাতে চায় না। এর কারণ হচ্ছে সুবিধাবাদী নেতারা ত্যাগীদের দূরে ঠেলে দিয়েছেন। তাই এই মূহুর্তে ত্যাগিদের অভিমান ভাঙিয়ে তাদেরকে দলে ফিরিয়ে আনতে হবে। তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের শক্তি, তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। সুতারাং তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবন্ধ হতে হবে। রবিবার (২৩ জুন) বিকেলে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ (একাংশ) আয়োজিত আওয়ামী লীগের প্রধান কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দু:খ প্রকাশ করে বলেন, ২০১৫ সালে আমাদের উপজেলা আওয়ামী লীগের কমিটি হয়। এরপর দীর্ঘদিন উপজেলায় কোন কমিটি হয়নি। দলের যিনি সভাপতি ছিলেন আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। তিনি মৃত্যুবরণ করেছেন। সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী নিজে ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন। যার জন্য দলের মধ্যে ব্যাপক ভাঙন ধরে। এর ফলে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। যেটি খুবই দু:খজনক। দলের এই ভাঙনের কারণে কৃষ্ণনগর ইউপির উপ-নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হন। আবারও ২৫ জুলাই উপজেলার কুশুলিয়া ও মৌতলায় নির্বাচন হবে। যদি এই মুহুর্তে কমিটি না হয় তাহলে আমাদের দলীয় প্রার্থীর পরাজয় হতে পারে। তাই অতি দ্রæত উপজেলা আওয়ামী লীগের কমিটি দেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দের কাছে উপজেলা নেতৃবৃন্দ আহŸান করেন।
জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মোজাহার কান্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক হারুণ-অর-রশিদ, সদস্য রফিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, যুব লীগের আহŸায়ক আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন প্রয়াত কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের জ্যেষ্ঠপুত্র কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।