শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলার শাখা (একাংশ) দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, ১০ টায় বঙ্গবন্ধু ম্যূরাল ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান, ১১ টায় কেক কাটা উৎসব, বিকেল ৩ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সর্বস্তরের নেতা-কর্মীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভার উদ্বোধক থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুণ-অর-রশিদ। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু।
এ ব্যাপারে সদ্য প্রয়াত কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের জ্যেষ্ঠপুত্র কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন জানান, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
