ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৫

admin
June 22, 2019 10:18 pm
Link Copied!

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে।
সূত্র জানায়, থানার যুগিপুকুরিয়া গ্রামের আফিল সানার পুত্র জাহাঙ্গীর হোসেন সানা, সিআর ৩৩০/১১ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অপরদিকে জিআর ২৮/১৭ মামলায় পারকুমিরা গ্রামের হানিফ বিশ্বাসের পুত্র রফিকুল ইসলাম, হানিফ বিশ্বাসের স্ত্রী খোদেজা বেগম, রহিম বক্স বিশ্বাসের পুত্র হানিফ বিশ্বাস, হানিফ বিশ্বাসের পুত্র সুমন বিশ্বাস, ননজিয়া ৬/১৯ মামলায় ফজলে রহমানের স্ত্রী মনোয়ারা বেগম, মৃত জয়নাল সরদারের পুত্র ছেরমত সরদার, সিআর ৮৯/১৭ মামলায় মাহমুদপুর গ্রামের নিজাম উদ্দীন শেখের পুত্র আজিজুল ইসলাম, সিসি ৫৮/১৫ মামলায় নগরঘাটা গ্রামের ইসমাইল সরদারের পুত্র কামরুল ইসলাম, সিসি ১৬২/১৬ মামলায় রাঘবকাটী গ্রামের বাকের আলীর পুত্র আব্দুর রাজ্জাক মোল্লা, সিআর ৩৫/১১৬ মামলায় চোমরখালী গ্রামের রতন ঘোষের পুত্র প্রবীর ঘোষ, প্রবীর ঘোষের স্ত্রী আরতী ঘোষ, নন জিআর ৬/১৯ মামালায় নওয়াকাটী গ্রামের ছেরমত সরদারের পুত্র ফজলে সরদার, সিসি ৮৮/১৭ মামলায় মাহমুদপুর গ্রামের আব্দুল মান্নান মোলাøার পুত্র মাহবুবুর রহমান মোল্লাকে থানা পুলিশ গ্রেফতার করে। তালা-পাটকেলঘাটার সার্কেল এসপি হুমায়ুন কবিরের নির্দেশনায় ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে থানার ওসি (তদন্ত) জিল্লাল হোসেন, এসআই শাহাদাত উল আলম ও এসআই নিমাই চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি রেজাউল ইসলাম জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।