ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মেয়ের বাবার কান কেটে নেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার: আটক

admin
June 22, 2019 10:11 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা: দেবহাটায় ইভটিজিংয়ে প্রতিবাদ করার ঘটনায় মেয়ের বাবা আজিজুল ইসলাম খোকনের (৪৫) কান কামড়ে কেটে নেওয়ার ঘটনায় দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু জাফরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী আবু জাফরকে সাময়িক বহিষ্কার করা হয়। সাথে সাথে সখিপুর কেবিএ কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান ও ইউনিয়ন সহ-সভাপতি মিজানুর রহমান মাহিকে সদস্য করে ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে আগামী ২ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ প্রদান করে উপজেলা ছাত্রলীগ। এ ঘটনায় কলেজ ছাত্রী উপজেলার ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা আবু জাফরের নামে দেবহাটা থানায় মামলা করেছেন। মামলা নং- ০৭/৬৫, ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৫০৯, পেনাল কোড-১৮৬০। মামলার পরিপেক্ষিতে আসামি আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, উপজেলার ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল সরদারের ছেলে আবু জাফর একই গ্রামের সখিপুর কলেজের এইচএসসি ২য় বর্ষের এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাজারে আবু জাফরের সাথে দেখা হলে কথা কাটাকাটির একপর্যায়ে আবু জাফর ক্ষিপ্ত হয়ে মেয়ের বাবা আজিজুল ইসলামের কানে কামড় দেয়। এসময় তার কান কেটে মাটিতে পড়ে গেলে জাফর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কাটা কানসহ তাকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর শুনে হাসপাতালে তাকে দেখতে আসেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. সম গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক বিধান বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ইউপি সদস্য শরিফুল মোল্যা সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা মামলার আসামি আবু জাফরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এধরনের ঘটনা দুঃখজনক। এব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।