ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালীতে হত্যা মামলার বাদী ও সাক্ষীকে প্রাণনাশের হুমকি

admin
June 22, 2019 9:40 pm
Link Copied!

রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে চাঞ্চ্যকর ইয়াছিন হত্যা মামলার বাদী ও সাক্ষীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আসামি ফারুক হোসেন। সে ইয়াছিন হত্যা মামলায় জেল থেকে জামিনে আছে।
২০১৭ সালে পূর্ব কৈখালী গ্রামের মুজিবর গাজীর পুত্র ইয়াছিনকে একই এলাকার আনছার আলী গাজীর পুত্রসহ কয়েকজন মিলে হত্যা করে বলে মামলা হয়। শ্যামনগর থানায় ওই বছরের ২১ জুন ইয়াছিনের ভাই মহাসীন হোসেন ফারুক হোসেনসহ ১০ জন এবং অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে মামলা করেন। যার নং – ৪১, ধারা ৩০২ / ২০১ / ১১৪ পিসি।
মামলায় ১ নং আসামি ফারুক গ্রেফতার হয়। কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে মামলার বাদী মহাসীন ও সাক্ষী একই এলাকার ছুন্নত আলী গাজীর পুত্র আনোয়ার গাজীকে অস্ত্রের ভয় দেখিয়ে মামলা তুলে না মিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করেন। এ বিষয়ে মহাসীন চলতি বছরের ২১ জুন শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং – ৮৮৭। বর্তমানে মামলাটি সিআইডিতে তনন্তনাধীন আছে। মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতার ভিতরে জীবন যাপন করছেন। এব্যাপারে প্রতিকার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করছেন মামলা বাদী, সাক্ষী ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।