ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বিষ্ণুপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্ট বন্দকাটি ও শ্রীধরকাটি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

admin
June 22, 2019 10:15 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিষ্ণুপুর ইউনিয়নের ফাইনাল খেলা পারুলগাছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বিকেলে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে শ্রীধরকাটি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে মাস্টার মোহর আলী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের তামান্না ইয়াসমিন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে বন্ধকাটি ও হোগলা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র হয়। পরবর্তীতে বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে হোগলা প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টাইব্রেকারে প্রতিপক্ষের তিনটি গোল আটকিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আবু রায়হান। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাপস, সেলিম, রুবেল, শিমুল ও মেহেদী হাসান বাবু।
খেলা শেষে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, স্থানীয় ইউপি সদস্য আফছার আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহআলম ঢালী প্রমুখ।
এসময় পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বেজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮ জুন থেকে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই টুর্ণামেন্টে ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।