ঢাকাSaturday , 22 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন

admin
June 22, 2019 9:37 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সি ৩ হাজার ১১৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১-৫ বছরের ২৭ হাজার ২৪৭ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
স্বাস্থ্য পরিদর্শক মাহাবুব হোসেন জানান, এ বছরের শনিবার (২২ জুন) ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সি ৩ হাজার ২৬৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিলো। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ হাজার ১১৬ জন শিশুকে খাওয়ানো হয়েছে। এছাড়া ১-৫ বছর বয়সি ২৭ হাজার ৭৬২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিলো, সেখানে ২৭ হাজার ২৪৭ জন শিশুকে খাওয়ানো হয়েছে। ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন সফল করতে আমরা ২৬৪টি অস্থায়ী ও একটি স্থায়ী ক্যাম্প করেছি। ৩৩ ওয়ার্ডে সুপারভাইজারসহ মোট ৫৩০ জন স্বেচ্ছাসেবক আমাদের সহযোগিতা করেছেন। আসামি বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এ ক্যাম্পেইন চলবে। আশা করি কোন শিশুই বাদ যাবে না।
এর আগে সকাল ৮টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে শিশুর মুখে ক্যাপসুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: অরুণ কুমার ব্যাণার্জী, ডা: আশিকুর রহমান, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, এমটিইপিআই দিলীপ কুমার ঘোষ, প্রধান সহকারি রোকনুজ্জামান মিলন, এসআই সহযোগী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।