ঢাকাFriday , 21 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাটিয়াডাঙ্গায় ৪ দলীয় মার্সেল ফুটবল টুর্ণামেন্টে বন্ধু মহল বিজয়ী

admin
June 21, 2019 10:04 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গায় ৪ দলীয় মার্সেল ফুটবল টুর্ণামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় মাটিয়াডাঙ্গা ফুটবল মাঠে তামিম এন্টারপ্রাইজের সৌজন্যে ও মাটিয়াডাঙ্গা রূপালী সংঘের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় ফুটন্ত গোলাপ ফুটবল একাদশ বনাম বন্ধু মহল ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এ খেলায় বন্ধু মহল ফুটবল একাদশ ৩-২ গোলে ফুটন্ত গোলাপ ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের প্রথম খেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
ধুলিহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক স.ম. জালাল উদ্দীন, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান, এসআই শীল্লুর রহমান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীন প্রমুখ। খেলার রেফারির দায়িত্বে ছিলেন আছাদ হোসেন। সহকারি রেফারির দায়িত্বে ছিলেন নাজমুল হোসেন ও রোকুনুজ্জামান। ধারাভাষ্যে ছিলেন ছবিবুর রহমান, তয়েব আলী ও মাস্টার আজিজুর হক। একই মাঠে আজ শনিবার (২২ জুন) বিকাল ৩ টায় টুর্ণামেন্টের ২য় খেলায় জয়েন্ট ফুটবল একাদশ বনাম বেতনা ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।