ঢাকাFriday , 21 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁশের সাঁকোয় চলাচল ৫ গ্রামের মানুষের

admin
June 21, 2019 9:50 pm
Link Copied!

বাপ্পী সরকার, চাম্পাফুল: একটি পাকা পুলের অভাবে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে পাঁচ গ্রামের শতশত মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর থেকে কুমারখালী যাওয়ার পথে রয়েছে হাওড়ার শাখা নদী। সেখানে কোন ব্রিজ নেই। স্থানীয়রা চলাচলের জন্য বাঁশের সাঁকো বানিয়েছেন। চাম্পাফুল ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ দিনের পর দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে তার উপর দিয়ে। বর্ষাকালে মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। এমনকি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্কুল যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়।
এলাকার নেপাল সরকার নামে এক ব্যক্তি বলেন, নিত্যদিন আমাদের নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রচন্ড ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় কিন্তু, দেখার কেউ নেই। ইউপি সদস্য ঠাকুরদাশ সরকার জানান, এই স্থানে একটি কালভার্টের বাজেট হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে আছে। আলকেজসুর রহমান বলেন, অনেক কষ্ট করে একটি পাকা ব্রিজের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ঐ এলাকার কিছু ঘের মালিক সরকারি অসৎ কর্মকর্তাকে ভুল বুঝিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে ব্রিজ তৈরি কাজ বন্ধ করে দিয়েছে। সেখানে একটি পাকা পুল নির্মাণ করে সীমাহীন কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।