কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর দারুস সালাম জামে মসজিদের ভিত্তি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় কাশিমাড়ীর কৃতি সন্তান লন্ডন প্রবাসী আব্দুস সালাম আজাদীর ঐকান্তিক প্রচেষ্টায় আমেরিকা প্রবাসী ফতহুল ইসলামের অর্থায়নে এ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী আব্দুস সালাম আজাদীর পিতা কাশিমাড়ী ইউপির সাবেক সদস্য সমাজসেবক আলহাজ্ব ছবিলার রহমান, মসজিদের ভূমিদাতা আলহাজ্ব আব্দুল আজিজ মোল্যা, মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব মাস্টার আনোয়ার হোসেন, আলহাজ্ব মাস্টার মোতালেব হোসেন, আলহাজ্ব মাস্টার আব্দুর রহমান, দেলোয়ার হোসেন মোল্যা, আব্দুর রহিম মোল্যা, মসজিদ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সেক্রেটারি মুজিবর রহমান মোল্যাসহ এলাকার মুসল্লীবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।
