এম কাশেম, কলারোয়া: কলারোয়ায় ৬২ পিচ ইয়াবাসহ জাকির হোসেন (৩২) কে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। আটক জাকির হোসেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের আনছার আলীর ছেলে।
শুক্রবার সকাল ১০ টায় কলারোয়া থানার এ এস আই মোস্তাক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা দেড় টার দিকে সেলিমের বাড়িতে মাদক বেচাকেনার সময় এ অভিযান চালানো হয় এবং ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনির উল গিয়াস জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
