ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংসদে সাতক্ষীরার উন্নয়নে দাবি তুলে ধরলেন এমপি রবি

admin
June 20, 2019 10:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০২০ অর্থ বছরের প্র্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় জাতীয় সংসদে সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রেখেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (২০ জুন) বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের সরকারের প্রথম এই বাজেট অধিবেশনে ‘কতদিন আড়ালে তুমি, ডাকোনা মধুর সুরে, কতদিন দেখি না তোমায়, ডাকি না বাবা বলে। কে বলেছে -তুমি নেই? তুমি আছো, তুমি থাকবে বাঙালির স্বপ্নে এবং প্রজন্ম থেকে প্রজন্মে।’ এই কবিতার মধ্য দিয়ে সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরে তার বক্তব্যে এমপি রবি বলেন, এলাকার মানুষ ‘অনেক আশা নিয়ে আমাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে তাদের অধিকার আদায়ে। বাজেটের উপর আলোচনা আমি করবো, তার আগে উন্নয়ন বঞ্চিত অবহেলিত আমার সাতক্ষীরার মানুষের দাবি তুলে ধরতে চাই।
তিনি বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময়ী জেলা। বাংলাদেশের অন্যান্য জেলার থেকে আমার সাতক্ষীরা সরকারকে রাজস্বখাতে সবচেয়ে বেশি সহযোগিতা করে। এর পরেও কেন আমার সাতক্ষীরার মানুষ কষ্ট পাবে? কেন উন্নয়নে অন্যান্য জেলার থেকে পিছিয়ে থাকবে ? সাতক্ষীরার মানুষ আমাকে মহান জাতীয় সংসদে তাদের অধিকার আদায়ে পাঠিয়েছে। তাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমি এসেছি। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরায় ট্রেন লাইন দিতে হবে, সাতক্ষীরায় একটি বিশ^বিদ্যালয় দিতে হবে, মুক্তিযোদ্ধা সম্মানীভাতা বৃদ্ধি করতে হবে, সাতক্ষীরায় নতুন বিদ্যুৎ প্লান চাই, সাতক্ষীরায় ইকোনোমিক জোন স্থাপন করে শিল্প কলকারখানা তৈরি জরুরী, ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করতে হবে, যানজট নিরসনে বিনেরপোতা হয়ে আশাশুনি নতুন বাইপাস সড়ক নির্মাণ করতে হবে, সুন্দরবন টে´টাইল মিলস্কে আধুনিকায়ন করে পুনরায় চালু করণ, সুন্দরবন এলাকায় ট্যুরিজম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে প্রাণ সায়ের খাল খনন ও জেলার উল্লেখযোগ্য নদী খননের দাবিসহ বিভিন্ন উন্নয়নে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে সাতক্ষীরার উন্নয়নে বরাদ্দ দেওয়ার আহবান জানান।’ এমপি রবি সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মুামু দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার ওপর গুরুতা¡রোপ করে বক্তব্য রাখেন ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর জাতীয় সংসদে তার আলোচনায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।