ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুমারখালী-গোবিন্দকাটি খেয়াঘাট রাস্তা বেহাল

admin
June 20, 2019 9:36 pm
Link Copied!

চাম্পাফুল প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমালখালী টু গোবিন্দকাটি খেয়াঘাট পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। জনসাধারনের চলাচলের একমাত্র রাস্তা এটি। সংস্কারের অভাবে দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অধিকাংশ স্থান বড় বড় গর্তে পরিণত এবং কিছু কিছু স্থানে খানা খন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চলাচল করতে গিয়ে যানবাহন ও পথচারীরা ক্ষয় ক্ষতির আশংকা করছেন।
এ রাস্তা দিয়ে সকল প্রকার ভারী ও হালকা যানবহন চলাচল করে। এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। বর্ষা এলে চরম দুর্ভোগে পড়তে হয় জন সাধারণের। এলাকাবাসী বলেন, এই নিয়ে অনেকবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন লাভ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।