ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পেয়ারার চারা বিতরণ

admin
June 20, 2019 10:21 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে ও এডিপির অর্থায়নে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে পেয়ারার চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে পাঁচ’শ জন শিক্ষার্থীর মাঝে এ চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
এসময় তিনি বলেন, দেশি ফলগুলোর মধ্যে পেয়ারা বেশ পরিচিত এবং জনপ্রিয় একটি ফল। সাধারণ এবং সহজলভ্য ফলটির পুষ্টিগুণ অনেক। পেয়ারা পাতায়ও রয়েছে নানা পুষ্টিগুণ। পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন রোগের সাথে যুদ্ধ করার শক্তি প্রদান করে। এজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা উচিত।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড়, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজুসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি জানান, উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ৪ হাজার পেয়ারার চারা বিতরণ করা হবে। তারই অংশ বিশেষ আজ পাঁচ’শ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।