ঢাকাThursday , 20 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইউনিয়ন পরিষদের শূন্যপদে ২৫ জুলাই উপ-নির্বাচন: সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা

admin
June 20, 2019 10:20 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সারা দেশের ন্যায় ২৫ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সরকারের (ইউনিয়ন পরিষদ) শূন্যপদে জেলার বিভিন্ন ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে জমে উছেঠে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটতে শুরু করেছেন প্রার্থীরা। ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপ-নির্বাচনে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও স্থানীয় ওয়ার্ডের সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার কালিগঞ্জ উপজেলায় কুশুলিয়া, মৌতলা ও আশাশুনির কুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সদস্য, আশাশুনির কুল্লা ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, বিষ্ণপুর ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও তারালী ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, উপ-নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য পদে লড়তে আগ্রহী প্রার্থীদেরকে ৩০ জুন মনোনয়নপত্র দাখিল করতে হবে। ২ জুলাই মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই হবে। ৯ জুলাই মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৫ জুলাই বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।