সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি স. ম. আলাউদ্দিনের ২৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালক আলহাজ্ব আব্দুল মান্নান, সৈয়দ শাহিনুর আলী, আব্দুল্লাহ আল মামুন, শেখ কামরুল হক চঞ্চল, মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম শেখ ফিরোজ আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
