ঢাকাWednesday , 19 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

admin
June 19, 2019 9:10 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: গতকাল শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র রবিউল ইসলাম। তিনি তার লিখিত বক্তেব্যে বলেন, ১৮ জুন কয়েকটি পত্রিকায় “মাদকসেবীদের লোহার রডের আঘাতে হাফেজ হুসাইন আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন” শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে এবং ইউনুছ ও সাইফুলকে জড়িয়ে মাদকসেবী বলা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও আক্রোশমূলক। ইউনুস ঢাকায় রিক্সা চালায়, আমি ও সাইফুল মাছের সেটে কাজ করি। হুসাইন ও তার মাতা আফরোজা ইউনুছকে মারপিঠ করে ও সাইফুলের মটর সাইকেল ভাংচুর করে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। তাই আপনাদের লেখনীর মাধ্যমে স্ব-স্ব পত্রিকায় প্রকৃত ঘটনা প্রকাশ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।