ঢাকাWednesday , 19 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় শহীদ স.ম আলাউদ্দীন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
June 19, 2019 9:43 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা): পাটকেলঘাটায় আধুনিক সাতক্ষীরার রুপকার সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও দৈনিক পত্রদূত সম্পাদক, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দীনের ২৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পাটকেলঘাটা আলাউদ্দীন স্মৃতি সংসদের উদ্যোগে বুধবার (১৯ জুন) বিকাল ৫ টায় শহীদ সম আলাউদ্দীন চত্বরে শহীদ আলাউদ্দীন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাউদ্দীন স্মৃতি সংসদের সভাপতি শেখ আনছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল হাই, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বর, আলাউদ্দীন কন্যা লায়লা পারভীন সেজুতি, ভ্রাতা স.ম আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সম আতিয়ার রহমান, জাসদ কেন্দ্র কমিটির সদস্য ওবায়েদুস সুলতান বাবলু, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, ওয়ার্কাস পাটির নেতা আদিত্য মল্লিক, শেখ মারুফ হোসেন, মাহবুব হোসেন মিন্টু, আনোয়ার হোসেন প্রমুখ।
কক্তারা বক্তব্যে বলেন, ক্লিন ইমেজধারী এতদাঞ্চলের সাহসী প্রাণ পুরুষ মুক্তিযোদ্ধা দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দীনের হত্যকারী যতই শক্তিশালী হোক না কেন তাকে ফাঁসিতে ঝুলতেই হবে। তার ফাঁসি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।
এদিকে সকাল ৯টায় মরহুমের গ্রামের বাড়ি মিঠাবাড়ীতে মরহুমের কবর জিয়ারাত করেন তালা উপজেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা প্রেসক্লাব, তালা উপজেলা আলাউদ্দীন স্মৃতি সংসদ, জেলা কৃষকলীগ, তালা উপজেলা পরিষদ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।