এম এ কাশেম, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুবিধাবঞ্চিত জনগণের অধিকার ক্ষমতায়ন প্রকল্পের অগ্রগতি সংস্থার আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার অগ্রগতি সংস্থার অফিসে এ সভা আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ ন্ওেয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুখু, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, সমাজসেবা অফিসার শেখ ফারুখ হোসেন।
আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী অসিত কুমার প্রোগ্রমার কামরুন্নাহার ও নাজমুল হক রাজু প্রমুখ। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
