সাতক্ষীরায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লি: সর্বপ্রথম Recycler ATM মেশিন স্থাপন করেছে। ইউসিবি ব্যাংক সাতক্ষীরা শাখার সম্মানীত গ্রাহক বৃন্দ এখন থেকে Recycler ATM মেশিনের মাধ্যমে টাকা তোলার পাশাপাশি তাদের একাউন্টে সরাসরি টাকা জমা দিতে পারবেন। গত ২৫ মে থেকে সাতক্ষীরায় Recycler ATM মেশিনের কার্যক্রম শুরু হয়েছে। সাতক্ষীরা ইউসিবি ব্যাংকের ম্যানেজার মো: আব্দুল কাদের এটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের সেকেন্ড অফিসার মফিউর রহমান, ব্যাংক অফিসার শেখ আব্দুল্লাহ আল জায়েদ, ব্যাংক অফিসার সেলিম আল সরোয়ার, ব্যাংক অফিসার সাগর বিশ্বাস, জুনিয়র ক্যাশ অফিসার আল মামুন ইসলাম, ব্যাংকের সহকারী ক্যাশ অফিসার হিদায়েত উল্লাহ প্রমুখ। ইউসিবি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার আব্দুল কাদের জানান, Recycler ATM মেশিনে বাড়তি যেসব সুবিধা থাকছে : ১) জাল নোট শনাক্তকরণ সুবিধা, ২) নিজের একাউন্ট থেকে অন্যের একাউন্টে টাকা ট্রান্সফার সুবিধা, ৩) টাকা গণনার পর ফেরত নেওয়ার সুযোগ, ৪) টাকা জমার সিরিয়াল নম্বর সহ স্লিপ , ৫) টাকা উত্তোলনের পর সিরিয়াল নং সহ স্লিপ, ৬) বিল পেমেন্ট সুবিধা (ক্রেডিট কার্ড ও মোবাইল), ৭) Upay রেজিস্ট্রেশনকারী কোন প্রকার Debit / Credit কার্ড ছাড়াই এখন থেকে টাকা জমা বা উত্তোলন করতে পারবেন।(প্রেস বিজ্ঞপ্তি)
