ঢাকাSunday , 16 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সরকারি বিভিন্ন দফতরের সাথে উদ্বুদ্ধকরণ সভা

admin
June 16, 2019 9:20 pm
Link Copied!

নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সরকারি বিভিন্ন দফতরের সাথে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুন) সকাল ১০টায় সুশিলন রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে এবং অক্সফমের সহযোগিতায় শ্যামনগর উপজেলার (বিআরডিবি) হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার এসএমএ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়াউল হক, উপসহকারী প্রাণী সম্পাদ অফিসার মাহবুবুর রশীদ, সহকারী যুব উন্নয়ন অফিসার সহিদুল রহমান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। এছাড়াও সুশীলনের প্রতিনিধি তাপশ কুমার মিত্র, মমেনা খাতুনসহ সিবিও ও এ্যালায়েন্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশিলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।