ঢাকাSunday , 16 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্মার্ট পোল্ট্রি ভিলেজ সম্প্রসারণ ও স্কুল এগ ফিডিং কার্যক্রম উদ্বোধন

admin
June 16, 2019 10:13 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে স্মার্ট পোল্ট্রি ভিলেজ সম্প্রসারণ ও স্কুল এগ ফিডিং কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রোববার (১৬ জুন) বেলা ১২টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি হাইস্কুল মাঠে কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ‘বাড়ি বাড়ি খামারী, গ্রামে গ্রামে হ্যাচারি, জয় পোল্ট্রি হ্যাচারি’ প্রতিপাদ্যে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। দেশের মডেল প্রোগ্রাম হিসেবে স্মার্ট পোল্ট্রি ভিলেজ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মাসুদ আহম্মদ খান।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবতোষ কান্তি সরকার, খুলনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে সহকারী পরিচালক সুশান্ত কুমার সরকার, সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার শহীদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কালিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।