ঢাকাSaturday , 15 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ৫০ বছর বয়সেই বয়স্ক ভাতা নিচ্ছেন ইউনুস আলী

admin
June 15, 2019 9:54 pm
Link Copied!

এম এ কাশেম, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ৫০ বছর বয়সেই বয়স্ক ভাতার কার্ডে ভাতা নিচ্ছেন ইউনুস আলী নামে এক ব্যক্তি। তিনি কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের পূর্ব কেরালকাতা গ্রামের মৃত রজব আলী সরদারের পুত্র। সাবেক জনপ্রতিনিধির পিএ হওয়ার সুবাদে এ ধরনের অনেক সুবিধা তিনি ভোগ করেছেন।
তিনি নিজের জাতীয় পরিচয় পত্রের সব তথ্য ঠিক রেখে বয়স ১৬ মে ১৯৬৫ এর স্থলে ১৬ মে ১৯৫০ দিয়ে জালিয়াতির মাধ্যমে অবিকল আর একটি ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে উপজেলা সমাজ সেবা অফিসে জমা দিয়ে ১৭-১৮ অর্থ বছর হতে মাসিক ৫০০ টাকা টাকা হারে ব্যাংক হতে অদ্যাবধি টাকা উত্তোলন করে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী একজন পুরষ ৬৫ বছর এবং মহিলার বয়স ৬৩ বছর পূর্ণ হলে বয়স্ক ভাতার কার্ড পাবেন। দু’বছর পূর্বে ২০১৭ সালে যে দিন হতে ইউনুস আলী ভাতাভোগী হন তখন তার প্রকৃত বয়স ছিল ৫০ বছর। কলারোয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তার জাতীয় পরিচয় পত্রের নং ১৯৬৫৮৭১৪৩৭১২১৯৭৯৭ বয়স ১৬-৫-১৯৬৫, ভোটার নং ৮৭০১০১২১৯৭৯৭।
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার ফারুক হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিককে বলেন, এটি বাংলাদেশ সরকারের একটি চলমান প্রক্রিয়া। আমার অফিস ইউনুসের নিকট থেকে জাতীয় পরিচয় পত্রের কপি পেয়ে বয়স্ক ভাতার তালিকায় তার নাম অর্ন্তভুক্তি করেছে। সেই আইডি কার্ড জালিয়াতি ছিল সেটা তিনি জানেন না। এর সত্যতা অনুসন্ধানের কাজ চলছে। যদি অভিযোগ সত্য হয় তাহলে ইউনুস আলীর নামে বয়স্ক ভাতার তালিকা হতে বাদ দেয়া হবে। কলারোয়া উপজেলা ভাতাপ্রাপ্ত লোকর সংখ্যা ৭৯৭০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।