ঢাকাThursday , 13 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

admin
June 13, 2019 11:48 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি ও ভাইস চেয়ারম্যানদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চে এই সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজীর সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশাররফ হোসেন মশু ও জেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সাবেক উপজেলা কমান্ডার জামশেদ আলম, মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।