কালিগঞ্জ প্রতিনিধি: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র কালিগঞ্জ শাখার সহ-সভাপতি অধ্যাপক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, মৌতলা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
