ঢাকাThursday , 13 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

admin
June 13, 2019 10:27 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সাতক্ষীরার মধ্যকাটিয়া মাঠপাড়ায় চাইল্ড রাইটস ডিফেন্ডার ফোরামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক শফিউদ্দিন ময়না। এ সময় বক্তারা বলেন, ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে আমাদের শিশুরা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যা থেকে সুরক্ষা দিতে না পারলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ইন্টারনেটের ভাল-মন্দ দিকগুলো আমাদের শিশুদেরকে ভালভাবে বুঝাতে হবে। খারাপ অপশনগুলো পরিত্যাগ করে ভাল শিক্ষ্যনীয় অপশন ব্যবহারে তাদের আগ্রহ বাড়াতে হবে। তারা যত বেশি ভাল অপশন ব্যবহার করবে ততবেশি তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার সফিউল হকসহ চাইল্ড রাইটস ডিফেন্ডার ফোরামের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।