ডেস্ক রিপোর্ট: আশাশুনির ভোলানাথপুর এলাকা হতে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। তার নাম আবু হানিফ গাজী (৩০)। তিনি আশাশুনির ভোলানাথপুর গ্রামের আঃ হামিদ গাজীর ছেলে। বুধবার (১২জুন) বিকাল ৩ টার দিকে আশাশুনি থানার এসআই খবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিকে আটক করেন। আশাশুনি থানার এস আই খবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
