সজীব ওয়াজেদ জয় পরিষদের ৩ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক হাবিবুল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শওকত হোসেনকে উপদেষ্টা করে আজহারুল ইসলাম সভাপতি এবং আব্দুল করিম পাড়কে সাধারণ সম্পাদক করে কালিগঞ্জ উপজেলার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেছে।
এছাড়াও কমিটিতে আতাউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আহছানউল্লাহকে সহ-সভাপতি, সোহেল চৌধুরীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মিঠুন গাজীকে সাংগঠনিক সম্পাদক, শরিফুল ইসলামকে দপ্তর সম্পাদক, হামিদুল সরদারকে প্রচার সম্পাদক, ইব্রাহিমকে আইন বিষয়ক সম্পাদক, শাহাদাত হোসেনকে অর্থ বিষয়ক সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
