ঢাকাWednesday , 12 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দেবহাটা কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করলেন আওয়ামীলীগ নেতা!

admin
June 12, 2019 11:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: সভাপতির পদ চলে যাওয়ায় দেবহাটা কলেজের অধ্যক্ষকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এঘটনায় কলেজ অধ্যক্ষ আনিসউজ্জামান কালাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানার ওসির কাছে অভিযোগটি পাঠিয়েছেন ইউএনও।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটা কলেজের গর্ভনিং কমিটির সাবেক সভাপতি আলী মোর্তজা মোঃ আনোয়ারুল হক ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেবহাটা কলেজের সভাপতি ছিলেন। সভাপতি থাকাকালীন সময়ে তিনি কলেজে নিয়োগ বানিজ্য, কলেজের আম বাগান, কলেজের পুকুর ও বিভিন্ন উৎসবের নাম করে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত টাকা কলেজ ফান্ডে জমা প্রদান না করে তিনি নিজে আত্মসাৎ করেছেন। সম্প্রতি সভাপতির মেয়াদ শেষ হওয়ায় জাতীয় বিশ^বিদ্যালয় থেকে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হলে আনোয়ারুল হক কলেজের অধ্যক্ষের উপরে ক্ষিপ্ত হয়ে কলেজে অধ্যক্ষকে হুমকি দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে আনোয়ারুল হক কলেজ অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি একপর্যায়ে গায়ে হাত তুলতে আসেন তিনি। এসময় আব্দুর রউফ, মোবারক আলী, থানা পুলিশের ড্রাইভার আনোয়ারুল হককে বাধা প্রদান করেন। বিষয়টি নিয়ে অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভনিং কমিটির সভাপতি ইকবাল হোসেনের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে তিনি ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানার ওসির নিকট প্রেরণ করেছেন। এ বিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাটি শুনেছেন স্বীকার করে জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ বা ইউএনওর সুপারিশ করা কোন পত্র তিনি পাননি। সাবেক সভাপতি আনোয়ারুল হক কলেজের টাকা আত্মসাৎ করে দ্বিতলা বাড়ি করাসহ বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন উল্লেখ করে অধ্যক্ষ আনিসউজ্জামান কালাম বলেন, সাবেক সভাপতির অবৈধ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি বা বাধা প্রদান করায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্চিত করেছেন। এহেন অপরাধের বিচারের দাবী জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।