ঢাকাTuesday , 11 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার

admin
June 11, 2019 11:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চার লক্ষ তেতাল্লিশ হাজার সাতশত টাকা মূল্যের ভারতীয় ভিভেল শ্যাম্পু, গরু, চকলেট বাজি ও চা পাতাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, সোমবার (১০জুন) বৈকারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫৫০টি ভারতীয় ভিভেল শ্যাম্পু, মঙ্গলবার (১১জুন) হাড়দ্দাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৯৬ প্যাকেট ভারতীয় বুড়ীমার চকলেট বাজি, বাকাল চেক পোস্টে গাড়ী তল্লাশী করে ৪৬ কেজি ভারতীয় চা পাতা, কেড়াগাছি এলাকায় চালিয়ে ৯৬ কেজি ভারতীয় চা পাতা, কুটিবাড়ী মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি ভারতীয় চা পাতা এবং আমতলী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ টি ভারতীয় গরু এবং ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ভারতীয় গরু উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।