ঢাকাTuesday , 11 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি ইউএনও’র কর্মসৃজন কর্মসূচির কাজ পরিদর্শন

admin
June 11, 2019 11:26 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনির বিভিন্ন ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। মঙ্গলবার (১১ জুন) সকালে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে শ্রমিকদের কাজ তদারকি করেন। সরকারি ৪০ দিনের কর্মসূচির এসব কাজের অগ্রগতি, কাজের সাথে জড়িত শ্রমিকদের উপস্থিতি, এলাকার উন্নয়নে কতটুকু কাজে আসছে তার তদারকি ও সার্বিক খোঁজ খবর নিতে উপজেলা নির্বাহী অফিসার আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়নে সরেজমিন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের লোকজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।