ভীষ্মদেব মন্ডল, খাজরা : আশাশুনি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বোরহান উদ্দিন বুলুর ভাই কাপসন্ডা গ্রামের সমাজ সেবক এসএম সাহাজুদ্দিন সানা (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজেউন)। মঙ্গলবার (১১ জুন) বাদআসর গ্রামের বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের মেহদী বাগে বসবাসকারী সাহাজুদ্দীন সানা খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মরহুম জহির উদ্দিন সানার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার দিবাগত রাতে তিনি সাতক্ষীরার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে রাতেই তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। কাশেমপুর জামে মসজিদ চত্বরে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এরপর মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে বাদআসর কাপসন্ডা ঈদগাহ ময়দানে ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী রোববার বাদ জোহর কাপসন্ডা জামে মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
