ঢাকাMonday , 10 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin
June 10, 2019 10:24 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় কাভার্ডভ্যানের ধাক্কায় লিটন হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় হুমায়ুন কবীর (২০) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বসতপুর গ্রামের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব এ তথ্য জানিয়েছেন।
নিহত লিটন বসতপুর গ্রামের ওমর আলীর ছেলে এবং আহত হুমায়ুন একই গ্রামের আলাউদ্দীনের ছেলে। হুমায়ুনকে প্রথমে বাগআঁচড়া জোহরা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও হুমায়ুন মোটরসাইকেলে করে বসতপুর ফুলতলা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিয়ে দ্রæত পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন মারা যায় ও হুমায়ুন কবীর গুরুতর আহত হয়। এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি ।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।