ঢাকাMonday , 10 June 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলেজের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

admin
June 10, 2019 10:14 pm
Link Copied!

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌর এলাকার মাছিমদিয়ায় কলেজের নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আব্দুল মান্নান শেখ (৫৫)। রবিবার (৯ জুন) রাত ১২টার দিকে নড়াইল-ফুলতলা সড়কের মাছিমদিয়ায় ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
মান্নান নড়াইল সদর উপজেলার বল্লারটোপ গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল হোমিওপ্যাথিক কলেজের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন, পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, মান্নান রবিবার রাতে নড়াইলের লোহাগড়ার কালনা ঘাট থেকে মোটরসাইকেলে করে দু’জন যাত্রীকে নড়াইল সদর উপজেলার মির্জাপুরে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। রাত ১২টার দিকে মাছিমদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় মান্নান চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে মান্নানের মোটরসাইকেলটি পড়ে ছিল। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ারম্যানরা ঘটনাস্থলে এসে মান্নানকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।