বাংলাদেশ ছাত্রলীগ শ্যামনগর উপজেলা শাখার নবগঠিত কমিটির মোটরসাইকেল শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। রবিবার (৯ জুন) উপজেলার সীমান্তবর্তী মৌতলা বাসস্ট্যান্ড চত্বর থেকে ১২ ইউনিয়নের নেতাকর্মীরা ৫ শতাধিক মোটরসাইকেল সহযোগে উপজেলার নবনির্বাচিত সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

শোভাযাত্রাটি শ্যামনগরে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, মনিরুজ্জামান মুকুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস.এম খলিলুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর রহমান, নাজমুল হুদা রিপন, মুজিবুর রহমান মুজিব, আব্দুস সবুর মোড়ল প্রমুখ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর শ্যামনগরে একটি পরিচ্ছন্ন ও যোগ্য নেতৃত্ব দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি প্রদান করায় উপজেলা আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
